Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে তারা সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, গত রাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি বলেছে, তারা সুনির্দিষ্ট লক্ষ্য ও সক্ষমতা নিয়ে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাবে এবং শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ শেষ হবে না। মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শত্রু সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছপা হবে না।

বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং ইসরাইল প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্ক করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।