Web Analytics

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। সোমবার রাত (২৫ মে) থেকে সাভার ও কালিয়াকৈর অংশে যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এবং মৌচাক থেকে গোড়াই পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হওয়া এবং ঈদযাত্রাকে কেন্দ্র করে একসঙ্গে বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট আরও তীব্র হয়েছে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম জানান, অতিরিক্ত যানবাহনের কারণে কিছু স্থানে ধীরগতি তৈরি হয়েছে, তবে পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।