Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্র উন্মোচন করেছে।

গত সোমবার নিউইয়র্কের বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে তাঁর দিকে এগিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা ‘হোয়াই ইউ কাম হেয়ার’ ও ‘গো ব্যাক’সহ নানা অপবাদসূচক কথা বলছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ উঠেছে।

নাহিদ ইসলাম ঘটনাটিকে ‘ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপচেষ্টা’ বলে উল্লেখ করেন। তিনি দেশে ও বিদেশে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানান এবং জুলাই গণহত্যাসহ গুম-খুনে জড়িতদের বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবি করেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবির পাশাপাশি তিনি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।