Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি উপস্থাপন করেন।

আলোচনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় হয়। উভয় পক্ষ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চেয়ারপারসন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন এবং নতুন আইনি কাঠামো মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করবে বলে মত দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।