Web Analytics

লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বৈরুতের পাশে থাকার অঙ্গীকার করেছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে এক ফোনালাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানান।

ফোনালাপে আবদেলাতি বলেন, লেবাননের সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাত আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি অবিলম্বে লেবাননের সব অঞ্চল থেকে ইসরাইলি সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি লেবাননের রাষ্ট্রীয় বাহিনীকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মিশর লেবাননের সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানায়।

তিনি আরও উল্লেখ করেন, হিজবুল্লাহসহ কোনো সশস্ত্র গোষ্ঠী নয়, বরং দেশের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার একক অধিকার কেবল লেবানন রাষ্ট্র ও তাদের সেনাবাহিনীরই থাকা উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।