Web Analytics

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে শত শত সন্দেহভাজনকে গুলি করে আহত করেছে পুলিশ; এদের বিপুল সংখ্যাগরিষ্ঠই মুসলিম বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধান। প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের এসব গুলির ঘটনা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অসম প্রভাব ফেলছে এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলছে।

পুলিশের প্রকাশিত ভিডিওতে পায়ের নিচের অংশে গুলিবিদ্ধ ব্যক্তিদের খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যাদের পুলিশ সদস্যরা ঘিরে নিয়ে যান। পুলিশ বলছে, অপরাধ দমনের ব্যাপক অভিযানের অংশ হিসেবে আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালানো হয়। তবে মানবাধিকারকর্মী, বিরোধী দলের নেতা ও স্থানীয় বিচারকদের মতে, ঘটনাগুলো বিচারবহির্ভূত শাস্তি ও ভীতি প্রদর্শনের শামিল।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশে প্রায় ৬৫০টি গরু পাচার মামলায় সন্দেহভাজনদের গুলি করে আহত করেছে পুলিশ। এপি ২০০টির বেশি ঘটনার নমুনা যাচাই করে অধিকাংশ ভুক্তভোগী মুসলিম বলে পায়। অনুসন্ধানটি পুলিশ প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।