Web Analytics

অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার বা ক্লোজড করা হয়েছে। শুক্রবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে উপপরিদর্শক বা এসআই পর্যন্ত রয়েছেন।

তালিকাভুক্ত সদস্যরা খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা এবং ইউনিটে কর্মরত ছিলেন। তালিকায় থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যদের নামও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আগে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, আইজিপির কঠোর নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।