Web Analytics

মিস ওয়ার্ল্ডের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে তিনি এই অর্জন করেন। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আনিকা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় পাকিস্তানের আনুষ্ঠানিক অভিষেক ঘটবে।

সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কারণেও আলোচনায় রয়েছেন আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। ভবিষ্যতে রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি শিশু অধিকার রক্ষা ও নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আনিকার মতে, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে চান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।