Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। এর মাধ্যমে সারা দেশের ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সব বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর পরীক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

১১টি বোর্ডের অধীনে এ বছর ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা ২ জুলাই শুরু হয়; প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে নেওয়া হয়। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।