Web Analytics

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে, যা চলবে ছয় মাসব্যাপী। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ১৫ টাকা। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চাল বিতরণ হবে, এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে বিরতি থাকবে। আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ শুরু হবে। সরকার বন্যার প্রভাব মোকাবিলায় ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে এবং বেসরকারি খাতের জন্য ৫ লাখ মেট্রিক টন আমদানির ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।