Web Analytics

২০২৬ সালের ৩১ মার্চ এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় জাইকার সহায়তায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য শতকরা ৯ ভাগ সুদে ১২৫ কোটি টাকার ঋণ প্রদান করা হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থায়ন করা হবে।

বিআইএফএফএল-এর ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে, যার আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে জাইকা। প্রকল্পটির লক্ষ্য খাদ্য ভ্যালু চেইন উন্নয়ন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা। নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অর্থায়নের আওতায় ফল, শাকসবজি, মসলা, চাল, ডাল, ভোজ্য তেল, বীজ, জৈব সার ও বায়োপেস্টিসাইড প্রক্রিয়াজাতকরণসহ হোলসেল, লজিস্টিকস ও খুচরা খাত অন্তর্ভুক্ত থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের ফুড ভ্যালু চেইন শক্তিশালী হবে, আমদানি নির্ভরতা কমবে, রপ্তানির সম্ভাবনা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।