Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্য প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করছে। রোববারের বক্তব্যে তিনি বলেন, মার্কিন নেতারা যুদ্ধক্ষেত্রে নিজেদের সাফল্যের প্রমাণ হিসেবে কৃত্রিমভাবে তৈরি ছবি ও ভিডিও দেখানোর চেষ্টা করছেন।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতারা বর্তমানে হতাশ অবস্থায় রয়েছেন। এ কারণে তারা ফাঁকা বক্তব্য, স্লোগান এবং এআইয়ের আশ্রয় নিচ্ছেন। তিনি এই অভিযোগকে দুই দেশের মধ্যে আবার বেড়ে ওঠা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনার অংশ হিসেবে তুলে ধরেন।

এর আগে গালিবাফ সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আর সমানুপাতিক থাকবে না। ভবিষ্যৎ জবাব আরও দ্রুত, কঠোর ও বেদনাদায়ক হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর তেহরান পাল্টা হামলার দাবি করেছে। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও তীব্র হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।