Web Analytics

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ভেঙে পড়া যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টারটিকে ইরান ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঘটনায় ইরানের কোনো ভূমিকা নেই। তবে তিনি উল্লেখ করেন, ওই অঞ্চলের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপকূল ও হরমুজ প্রণালির আকাশসীমায় টহল দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সামরিক অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে একটি ড্রোন বোটের মাধ্যমে দুই বৈমানিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনাটি এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উভয় পক্ষই নিরাপত্তা ইস্যুতে একে অপরকে দোষারোপ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।