Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতা তীব্র হওয়ায় ভবিষ্যতে পানি হবে সবচেয়ে কৌশলগত ও মূল্যবান সম্পদ, যা তেল ও কার্বন জ্বালানিকে পেছনে ফেলবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, খরা, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়নের কারণে বিশ্বব্যাপী পানিসম্পদের ওপর চাপ বাড়ছে।

এরদোয়ান উল্লেখ করেন, বর্তমানে ২ দশমিক ২ বিলিয়ন মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে এবং বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে প্রায় ৬ বিলিয়ন মানুষ পর্যাপ্ত বিশুদ্ধ পানি পাবে না। তিনি বলেন, বিশ্বের মোট পানির মাত্র ২ দশমিক ৫ শতাংশ মিঠা পানি, অথচ ১৯৬০ সালের ৩ বিলিয়ন জনসংখ্যা এখন ৮ বিলিয়নেরও বেশি হয়েছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বিশুদ্ধ পানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবহার ও দূষণের কারণে পানিসম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং এটি ইতোমধ্যে আঞ্চলিক সংঘাতে প্রতিফলিত হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।