Web Analytics

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটের অনেক মিত্র দেশের ওপর স্পষ্টতই হতাশ। হোয়াইট হাউসে এক বন্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প ন্যাটোকে কঠোরভাবে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, যখন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, ভবিষ্যতেও তারা থাকবে না।

বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুটে জানান, ট্রাম্প ন্যাটো ত্যাগের কথা বলেছেন কি না সে বিষয়ে তিনি সরাসরি উত্তর দেননি। তবে তিনি স্বীকার করেন, ট্রাম্পের হতাশা স্পষ্ট এবং তার বক্তব্যের কিছুটা যৌক্তিকতা রয়েছে। রুটে বলেন, ইউরোপের বেশিরভাগ দেশ ঘাঁটি, লজিস্টিক সহায়তা ও আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা জরুরি এবং বর্তমানে তা কার্যকরভাবে কেবল যুক্তরাষ্ট্রই করতে পারে।

রুটে জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খুবই খোলামেলা ও সোজাসাপ্টা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।