Web Analytics

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩৫ দিন বাকি। এই উপলক্ষে ফিফা স্মরণ করেছে কাতার ২০২২ বিশ্বকাপে ইরানের বিপক্ষে ইংল্যান্ডের করা এক অনন্য গোলের স্মৃতি। জ্যাক গ্রিলিশের সেই গোলটি এসেছে টানা ৩৫টি পাসের সমন্বয়ে, যা ৮৬ সেকেন্ড ধরে চলেছিল এবং বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ পাসিং মুভ থেকে আসা গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ইংল্যান্ডের শুরুর একাদশের সব ১১ জন খেলোয়াড়, এমনকি গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও, এই আক্রমণে অংশ নিয়েছিলেন। ডেক্লান রাইসের ছোট ফ্রিকিক থেকে শুরু হওয়া মুভটির প্রাণ ছিলেন জুড বেলিংহ্যাম, যিনি একাই ৯টি পাস দিয়েছিলেন। শেষ মুহূর্তে ক্যালাম উইলসনের পাস থেকে গ্রিলিশ সহজ টোকায় বল পাঠান ইরানের জালে।

এর আগে বিশ্বকাপে এক গোলের আগে সর্বোচ্চ ২৫টি পাসের রেকর্ড ছিল, যা আর্জেন্টিনা (২০০৬) ও ইংল্যান্ড (২০১৮) ভাগাভাগি করেছিল। কাতারে ইংল্যান্ড সেই রেকর্ড ভেঙে দলীয় ফুটবলের নিখুঁত সৌন্দর্যের নতুন ইতিহাস রচনা করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।