Web Analytics

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের আগে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী বা সংসদনেতার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের এজেন্ডায় রয়েছে গত অর্থবছরের সংশোধিত বাজেট ও ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আয়কর, শুল্ক, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তাবও আলোচনায় রয়েছে। সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের প্রস্তাব দিয়েছে অর্থ বিভাগ, আর আয়কর ও রাজস্ব সংক্রান্ত প্রস্তাব দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সরকার সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা রাখার বিষয় বিবেচনা করছে, যদিও রাজস্ব আদায়ের প্রয়োজনীয়তাই বেশি গুরুত্ব পাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।