Web Analytics

বাংলাদেশ সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়েছে। বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল ভোগ করবে।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সরকার বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিচ্ছে। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং প্রায় সাড়ে তিন হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আরও এক কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনাও বিবেচনাধীন।

সরকার ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল’ (থ্রিআর) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর লক্ষ্যও নির্ধারণ করেছে, যা পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকারকে আরও জোরদার করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।