ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে এবং সব ফ্রন্টে ইসরাইলি কর্মকাণ্ড বন্ধ না হলে হরমুজ প্রণালি পুনরায় খোলা সম্ভব নয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, নৌ অবরোধ ও যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে।
গালিবাফ আরও জানান, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেন এবং ইরানের ওপর চাপ সৃষ্টি করে ছাড় আদায়ের ধারণা প্রত্যাখ্যান করেন। তার বক্তব্যে তিনি বলেন, সামরিক আগ্রাসন বা চাপের মাধ্যমে কেউ তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না; একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকার স্বীকার করা।
গালিবাফের এই মন্তব্য ইরানের অবস্থানকে পুনরায় স্পষ্ট করে যে, দেশটি কোনো চাপের মুখে নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।