Web Analytics

ভারী বৃষ্টিপাতজনিত ভয়াবহ বন্যায় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর খাদ্য, আশ্রয় ও জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহে ইচ্ছাকৃত বাধা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ম্যাকএন্টি বলেন, ত্রাণ, খাদ্য ও জীবনরক্ষাকারী সরঞ্জাম সরবরাহে বাধা বন্ধ করতে হবে ইসরাইলকে। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে নিন্দনীয় ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, বর্তমান সংকটে শুধু তাঁবু বা অস্থায়ী স্থাপনা মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট নয়; আরও টেকসই ও দীর্ঘস্থায়ী আশ্রয়ের জন্য অন্তর্বর্তী অবকাঠামো নির্মাণ জরুরি।

ম্যাকএন্টি জানান, চলতি সপ্তাহে ডাবলিনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠকে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহকর্মীদের সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বিষয়টি ইইউর পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকেও উত্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি খাদ্য, জরুরি ত্রাণ ও টেকসই আশ্রয় নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।