Web Analytics

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। রোববার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ ধার্মিক এবং দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মপ্রাণ মানুষের দেশ। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ অনুসরণ ও ধারণ করতে পারলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। বিভিন্ন মতের ওলামায়ে কেরামের সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে মন্ত্রণালয় কাজ করে বলেও জানান তিনি।

নিয়োগ নিয়ে একটি সংগঠনের বিবৃতির প্রশ্নে শামীম কায়সার বলেন, কোনো নিয়োগ শতভাগ মানুষের পছন্দ হওয়ার কথা নয় এবং বেশি যোগাযোগ হলে ভুল বোঝাবুঝি দূর হবে। তিনি জানান, আগের দিন জামিয়া মাদানিয়া বারিধারায় জমিয়তে উলাময়ে ইসলাম ও হেফাজতে ইসলামী বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রশ্নের জবাব দিতে পেরেছেন এবং তারা তাকে স্বাগত জানিয়েছেন বলে তার বিশ্বাস।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।