Web Analytics

লেবাননের লিতানি নদীর ওপর জারিয়েহ সেতুতে ইসরাইলি সেনাবাহিনীর হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হলে ইসরাইল লেবাননের ওপর হামলা আরও জোরদার করবে এবং প্রয়োজনে ভূখণ্ড দখলও করতে পারে। আলজাজিরা ও ইসরাইলের ওয়াইনেট নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাটজ অভিযোগ করেন, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননকে এর ক্রমবর্ধমান মূল্য দিতে হবে এবং হিজবুল্লাহ যেসব জাতীয় অবকাঠামো ব্যবহার করছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোতেও হামলা চালানো হবে।

এই বক্তব্যের ফলে ইসরাইল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।