Web Analytics

নোয়াখালীর সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য ঘটনাস্থলে অবস্থান নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নোয়ান্নই ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে। এর প্রতিবাদে শনিবার জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে, পাশাপাশি ছাত্র শিবিরও পৃথক মিছিল করে। কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল কর্মীরা কালাদরপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বাড়ির পাশে পৌঁছালে বাগবিতণ্ডা হয়।

এ সময় মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।