Web Analytics

রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনী রেললাইন বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (৬ মে ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, কাঠ ব্যবসায়ী মো. রনি (২৮) পাশ দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই ঘটনায় পথচারী ও মিল শ্রমিক মাহাদি হাসান (১৬) কোমরে ছুরিকাঘাতে আহত হন। এছাড়া মো. বিল্লাল (৩০) লাঠির আঘাতে চোখে আঘাত পান এবং মাছ ব্যবসায়ী রাব্বি আহমেদ (৩২) মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।