Web Analytics

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলীয় নেতা মনোনীত করা হয়েছে। তিনি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

বালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজার ৪৭৬ ভোটে পরাজিত করে শোভনদেব টানা দশমবারের মতো বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড। ১৯৪৪ সালে জন্ম নেওয়া এই নেতা কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তিনি শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বর্তমানে কলকাতা অটো-রিকশা চালক ইউনিয়নের প্রেসিডেন্ট।

তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে কার্যক্রমে নতুন দিক নির্দেশনা দিতে পারে বলে দলীয় সূত্রে আশা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।