Web Analytics

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১,২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই লাইটার জাহাজ এমভি ফুলবাড়ী ডুবে গেছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরে নদের কিনারে উঠে প্রাণে রক্ষা পান এবং পরে অন্য একটি জাহাজের সহায়তায় উদ্ধার হন।

জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ইয়াসা জুপিটার থেকে কয়লা নিয়ে এমভি ফুলবাড়ী ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পশুর নদের সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওটি জান্নাতুল ফেরদৌস নামের তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে লাইটার জাহাজটি ডুবে যায়।

ডুবির পর নাবিকেরা সাঁতরে নদের চরের সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে এমভি রানিয়া-১৩ তাদের উদ্ধার করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে ডুবেছে; তাই চ্যানেল নিরাপদ রয়েছে এবং বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক আছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।