Web Analytics

বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ৭৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় এবং শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ মে ২০২৬ বিকেল ৫টা।

নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, অফিস সহায়ক, মডেলার, স্টোর কিপার, গ্যালারি অ্যাটেনডেন্ট, ইলেক্ট্রিশিয়ান, রিসিপশনিস্ট, প্রকাশনা সহকারী, নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে ১ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১ থেকে ৬ ও ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ ও ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।