Web Analytics

নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ পাচারের চেষ্টার অভিযোগে খেজুরগাছিয়া পর্যটন স্পট থেকে দুটি কাভার্ড ভ্যান, দুটি মাছধরা নৌকা ও জাল আটক করেছে পুলিশ ও স্থানীয়রা। সোমবার গভীর রাতে অভিযানটি চালানো হয়। বরফবোঝাই একটি ট্রাক স্থানীয়রা আটকে দিয়ে শশীভূষণ থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরফ্যাশনের বাশির দোন এলাকার বজলু মেম্বার নামে এক ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে মা ইলিশ শিকার এবং দেশের অন্যত্র পাচারের প্রস্তুতি নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে এসআই খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

স্থানীয়দের অভিযোগ, নদী ও ঘাটে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশ-জনতা কাজ করলেও চরফ্যাশনের প্রধান মাছ বাজারগুলোতে প্রশাসনের তদারকির ঘাটতি রয়েছে। তাদের দাবি, অসাধু ব্যবসায়ীরা ককশিটের বাক্সে লুকিয়ে চড়া দামে মা ইলিশ বিক্রি করছেন। সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, আটক তিন জেলে ও মাঝিমাল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ট্রাক থানায় রাখা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।