Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে। বুধবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে। এর মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ ও কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে তা পুনর্বিবেচনা করা হবে। সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও উৎসাহিত হন। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা এবং প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে জোরদার করা।

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে আনন্দিত। সরকার ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।