Web Analytics

জামালপুর শহর থেকে চেক জালিয়াতি মামলায় জামায়াতের সাবেক নেতা অধ্যাপক হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে গ্রেপ্তারের পর মেলান্দহ থানায় নিয়ে আসা হয়। ৬৫ বছর বয়সী হারুন অর রশিদ মেলান্দহ পৌরসভার ফুলছেন্না গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক এবং জামালপুর এভার গ্রিন হাসপাতালের পরিচালক।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, এরশাদ নামের এক ব্যক্তির দায়ের করা ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় হারুন অর রশিদ এক বছরের দণ্ডপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি ছিলেন। জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক জাকিউল ইসলাম জানান, বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় চার বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।