Web Analytics

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়। কর্মসূচিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন।

সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সরকার রাসেল, সাদ আহমেদ রাজু ও ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই ঐক্য সংগঠনের নেতারা বক্তব্য দেন। নিহত দুই শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা নিহতদের আত্মত্যাগকে রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।