Web Analytics

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন, যুক্তি দেন যে প্রসিকিউশন পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাল্টা যুক্তিতে বলেন, যথাযথ প্রমাণের ভিত্তিতেই অভিযোগ দাখিল করা হয়েছে এবং বিচারকালে অপরাধ প্রমাণ করা সম্ভব হবে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩০ এপ্রিল আদেশের দিন ধার্য করে।

প্রসিকিউশন দাবি করেছে, কামরুল ও মেনন শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে উসকানি দেন এবং নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের প্ররোচনা দেন। ২০২৪ সালে তাদের গ্রেপ্তার করা হয় এবং তারা তখন থেকেই কারাগারে রয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।