পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আকস্মিকভাবে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে। আগামী ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানান, এমসিআই, সিডিএ, আইসিটি প্রশাসন, আইসিটি পুলিশ, আইইএসসিও, এসএনজিপিএল এবং হাসপাতালসহ জরুরি পরিষেবা অফিসগুলো ছুটির আওতামুক্ত থাকবে।
সরকারি বিজ্ঞপ্তিতে ছুটির কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ইসলামাবাদ কর্তৃপক্ষ প্রায়ই গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানের আগে নিরাপত্তাজনিত কারণে ছুটি বা বিধিনিষেধ আরোপ করে থাকে। এই আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আলোচনাটি দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।