Web Analytics

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস নেইমার জুনিয়রকে আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে প্রায় চূড়ান্ত দল তৈরি করেছেন বলে খবর রয়েছে, যেখানে নেইমারের নাম নাও থাকতে পারে। তবে খেলোয়াড় ও ক্লাব দুজনেই আশাবাদী। আনচেলত্তি ১৮ মে দল ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে, আর চূড়ান্ত সময়সীমা ৩০ মে। ২৫ মে শুরু হবে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প, ফলে নেইমারের হাতে ফিটনেস প্রমাণের জন্য প্রায় ৪০ থেকে ৫২ দিন সময় রয়েছে।

সান্তোস ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানার মোট ১৪ ম্যাচের মধ্যে অন্তত ১৩টিতে নেইমারকে খেলাতে চায়। তবে ইকুয়েডরে দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে। হাঁটুর অস্ত্রোপচারের পর নেইমার চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসনে আছেন এবং দ্রুত সেরে উঠতে পিআরপি চিকিৎসা নিচ্ছেন। অনুশীলনে কিছুদিন অনুপস্থিত থাকলেও তিনি দিনে দুই বেলা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

সান্তোস কোচ কুকা জানিয়েছেন, দলের বাকি ম্যাচগুলোতে নেইমারকে পূর্ণ শক্তিতে পেতে এই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে তার বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা বাড়ে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।