Web Analytics

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে আধুনিক যন্ত্রে অবৈধভাবে পলিথিন উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বর্ণখোলা রোডে হরিজন সম্প্রদায়ের আবাসনের পাশে টিনশেড গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। ২১ এপ্রিল রাতে অভিযান শেষে ২২ এপ্রিল ২০২৬ তারিখে জেলা পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করে। অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, গুদামটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল। অভিযানে ১ হাজার ৭৭৪ কেজি পলিথিন ও পলিপ্রোপিলিন দানা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।