Web Analytics

নেপালে ভয়াবহ বন্যার পর বিভিন্ন দেশের অন্তত ১২১ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড। উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৫৪৭ জনের প্রাণহানি ঘটেছে। আটকে পড়া, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে নেওয়ার কাজ চলছে।

উদ্ধার হওয়া ১২১ বিদেশির মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। আরও তিনজন উদ্ধার হওয়া ব্যক্তির জাতীয়তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে মানুষকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যার মধ্যে পাঁচ শতাধিক পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের তালিকায় ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পর্যটন বোর্ড জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।