Web Analytics

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড চালানো বন্ধ না করে, তবে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্য দুই পারমাণবিক প্রতিবেশীর সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই বক্তব্য আসে এমন সময়ে, যখন ভারত সরকার ও সেনাবাহিনী জাঁকজমকভাবে ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী উদযাপন করেছে।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।