Web Analytics

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হং মিউং-বো এখন তদন্তের মুখে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই পরাজয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি। এই ব্যর্থতার পর দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোচ হং। প্রেসিডেন্ট লি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, তিনি এই বিদায়ে হতবাক এবং দল নির্বাচন ও কোচ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট লি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে পুরো প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, যোগ্যতার বদলে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিলে ফল ইতিবাচক হয় না। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দল পরিচালনা ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানান।

এদিকে, কোচকে বরখাস্তের দাবিতে জাতীয় সংসদের ওয়েবসাইটে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে, যা দ্রুত সমর্থন পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন দোকানে ‘কোচ হংয়ের প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার দেখা যাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।