Web Analytics

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও কাতার ইসরাইল থেকে উন্নত সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য কম্পিউটারাইজড ব্যাটল হেলমেট। প্রতিবেদনে জানানো হয়, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে তিনটিতে এলবিট সিস্টেমসের সি-মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে রক্ষণাবেক্ষণের সময় ইনস্টল করা হয়েছিল। এই সিস্টেমটি রাডার ও লেজার প্রযুক্তি ব্যবহার করে ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করে।

প্রতিবেদন অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির তেহরান সফরের সময় তার বিমানেও এই ইসরাইলি সিস্টেম ছিল। ২০১৭ সালের একটি চুক্তি থেকে জানা যায়, ইসরাইলি কোম্পানিগুলো কাতারের এফ-১৫কিউএ আবাবিল যুদ্ধবিমানের জন্য ১৫ থেকে ২৫ কোটি ডলারের উপ-চুক্তি পেয়েছিল, যার মধ্যে ১৬০টি জেএইচএমসিএস হেলমেট ও নাইট-ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল। একই ধরনের সরঞ্জাম সৌদি আরবও এফ-১৫এসএ বিমানের অংশ হিসেবে পেয়েছিল।

যদিও সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরাইলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই, ২০২৩ সালের আগে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।