Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪২ হাজার ২৯১ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার উপস্থাপিত এই প্রস্তাব বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত ৪০ হাজার ৫০২ কোটি টাকার তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি। এবারের মোট জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ৩৮ হাজার ৭২১ কোটি টাকা, উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ১ হাজার ৯৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে এটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট, যা নতুন সরকারের আর্থিক অগ্রাধিকার ও ব্যয় পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।