Web Analytics

বাঁধের জলাধারে পানির স্তর বাড়ানো এবং আঞ্চলিক ধোঁয়া দূষণ কমাতে মালয়েশিয়া বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সারাওয়াক রাজ্যে তিন দিনের ক্লাউড সিডিং অভিযান শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, প্রাথমিকভাবে বাতাং আই, বাকুন ও মুরুম জলবিদ্যুৎ বাঁধকে কেন্দ্র করে বিমান অভিযান চালানো হচ্ছে। পরে রাজ্যের গুরুত্বপূর্ণ জলাধার ও পানির উৎস এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সারাওয়াকের উপপ্রধানমন্ত্রী ডগলাস উগাহ এমবাস বলেছেন, অক্টোবরে সম্ভাব্য আরও গরম ও শুষ্ক আবহাওয়ার আগে বাঁধগুলোর জলাধারে পানি বাড়ানোই অভিযানের প্রধান লক্ষ্য। প্রতিবেশী ইন্দোনেশিয়ায় অস্বাভাবিক দীর্ঘ শুষ্ক মৌসুম চলছে। এল নিনোর প্রভাবে সুমাত্রা ও কালিমান্তানে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় সীমান্তপারের ধোঁয়া দূষণের আশঙ্কা বেড়েছে।

বোর্নিও দ্বীপের সারাওয়াকের সঙ্গে ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশগুলোর স্থলসীমান্ত রয়েছে। ইন্দোনেশিয়ায় জুলাইয়ে প্রায় ৯৫ হাজার হেক্টর বন ও জমি পুড়েছে এবং জুলাইয়ের শেষ নাগাদ সারা দেশে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ২ লাখ ২ হাজার হেক্টরে পৌঁছায়। আঞ্চলিক দাবানলের ধোঁয়া মোকাবিলায় ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে অভিযান চালানোর অনুমতিও জাকার্তার কাছে চেয়েছে মালয়েশিয়া।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।