Web Analytics

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদ ভবনে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে চিঠিটি দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে দায়িত্ব পালন করছিলেন।

স্পিকার বরাবর দেওয়া চিঠিতে মিষ্টি বলেন, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চিঠিটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান।

পদত্যাগপত্র জমা দেওয়ার দিন মিষ্টি জাতীয় সংসদ ভবনে ১৫ মিনিট অবস্থান করেন। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল ছিল, তবে তিনি খালি হাতে বের হন। এ বিষয়ে তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন এবং তিনি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।