সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জুলাই আন্দোলন ও রায় জালিয়াতিসহ দুর্নীতি দমন কমিশনের করা পাঁচ মামলায় তার জামিন বহাল রাখে আপিল বিভাগ।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয় এবং পরে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়, যার মধ্যে রয়েছে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা এবং ৪ আগস্ট প্লট জালিয়াতির অভিযোগে দুদকের মামলা। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং পরবর্তীতে একাধিক মামলায় জামিন পান।
গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন খারিজ করে দেয়। তবে এর মধ্যে যাত্রাবাড়ী ও মিরপুর থানায় হত্যা মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।