Web Analytics

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর, হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৯৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসের তথ্যমতে, মোট ভোটার ছিলেন ৪ লাখ ১০ হাজার ৬১২ জন, ভোট প্রদান করেন ৪ লাখ ৭ হাজার ২৭৭ জন এবং বৈধ ভোটের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ১৮৮টি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ (৪১৮ ভোট, ফুটবল প্রতীক), শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (১৫২ ভোট, ঘোড়া প্রতীক), বাসদের আব্দুল হাকিম (৪৪৯ ভোট, মই প্রতীক), জাতীয় পার্টির রেজাউল হক (২৬৮৯ ভোট, লাঙ্গল প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম সিদ্দিক (১৬৫৯ ভোট, হাতপাখা প্রতীক)।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।