Web Analytics

নরওয়েজীয় নোবেল কমিটি জানিয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ জন প্রার্থীকে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, এ তালিকায় ২০৮ জন ব্যক্তি ও ৭৯টি সংস্থা রয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বড় মনোনয়ন তালিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম তালিকায় থাকতে পারে বলে জল্পনা চলছে। কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন। তবে নিয়ম অনুযায়ী নোবেল কমিটি মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত গোপন রাখে, তাই হার্পভিকেন বিষয়টি নিশ্চিত করেননি। আলোচনায় আরও আছেন ইউলিয়া নাভালনায়া, পোপ লিও এবং সুদানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইমারজেন্সি রেসপন্স রুমস’।

২০২৩ সালের শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদীর শারীরিক অবস্থা নিয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ৯ অক্টোবর এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর ওসলোতে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।