Web Analytics

রাজধানীর একটি হোটেলে শনিবার ‘ট্রান্সফরমেটিভ চেঞ্জ মেকিং এন্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি মেকিং’ শীর্ষক কর্মশালায় বক্তারা রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার তাগিদ দিয়েছেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুংয়ের (এফইএস) সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের তরুণ নারী রাজনৈতিক কর্মীরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, ইন্টারেক্টিভ আলোচনা ও অংশগ্রহণমূলক অনুশীলন রাজনৈতিক কর্মীদের অন্তর্ভুক্তিমূলক আন্দোলন গড়ে তুলতে সহায়তা করতে পারে। সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী নারীর নির্বাচনী রাজনীতিতে সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ন্যায্য অবস্থান নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, অর্থবহ অন্তর্ভুক্তি শুধু প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ানো নয়; সিদ্ধান্ত গ্রহণ ও গণতান্ত্রিক নেতৃত্বে নারীর সক্রিয় অংশগ্রহণও জরুরি।

এফইএসের ড. ফেলিক্স গ্রেদেস কৌশলগত চিন্তা, জোট গঠন ও কাঠামোগত সমস্যা চিহ্নিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা রাজনৈতিক ও সামাজিক অভিনেতাদের ম্যাপিং করেন এবং অর্থনৈতিক উদ্বেগ ও জনসেবার মতো বিচ্ছিন্ন দাবি বৃহত্তর গণতান্ত্রিক এজেন্ডার সঙ্গে যুক্ত করার উপায় ভাবেন। কর্মশালার শেষে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব ও সহযোগিতামূলক পদক্ষেপের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।