Web Analytics

বগুড়া সদরের ঠেঙ্গামারা ও বাঘোপাড়া এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীতীরের জঙ্গলঘেরা একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে কথিত সন্ত্রাসী চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি মো. ইকবাল বাহার।

অভিযানে অংশ নেওয়া ডিবির এসআই শামীম আহমেদ ও এসআই ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি দল অভিযান পরিচালনা করে। পুলিশ বলছে, তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ওই আস্তানায় অবস্থান করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযানকালে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কথিত চক্রপ্রধান রকি ওরফে পিচ্চি রকি এবং তার সহযোগী রাকিব। অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে সাত সদস্য করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রকি শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত রতন মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে এবং এলাকাবাসীর কাছে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে পুলিশের দাবি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।