Web Analytics

বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩ হাজার কোটি টাকার নতুন চলতি মূলধন ঋণ দেওয়ার সুযোগ দিয়েছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। সিটি ব্যাংকের নেতৃত্বে আট ব্যাংকের একটি সিন্ডিকেট এই ঋণ দিতে পারবে এবং সুবিধাটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস ও শম্পা ফ্লাওয়ার মিলস। প্রথম ধাপে আট ব্যাংক ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দেবে। সিটি ব্যাংক লিড অ্যারেঞ্জার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কো-অ্যারেঞ্জার; অন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলো হলো প্রাইম, ডাচ্-বাংলা, সাউথইস্ট, ট্রাস্ট, এনসিসি ও পূবালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ঋণের দায় সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নেবে না। সিটি গ্রুপকে আগে অন্য ঋণের বিপরীতে বন্ধক না রাখা সম্পত্তি জামানত দিতে হবে। ঋণের অর্থে কেনা পণ্য বিক্রির টাকা নির্ধারিত হিসাবে জমা রেখে ঋণদাতাদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে। সিন্ডিকেটের বাইরে সম্মিলিত ইসলামী ব্যাংকও ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।