Web Analytics

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানানো হয়। পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শনিবার বেলা ১১টায় পরীক্ষা হওয়ার কথা ছিল এবং অধিদপ্তর আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ছিল।

হঠাৎ স্থগিতের ঘোষণার পর চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। ইডেন মহিলা কলেজ কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থী জানান, ১১টায় পরীক্ষা শুরু না হওয়ায় তারা কক্ষ থেকে বেরিয়ে যান এবং পরে পরীক্ষা না হওয়ার কথা জানতে পারেন। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে ৩ লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার বাইরে থেকে আসা অনেকে যাতায়াত ও থাকার খরচ হওয়ার কথা বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।