Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ভ্যানিটি ফেয়ারের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করে কথিত লেনদেনের তথ্য পান।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের মাধ্যমে ওই দেশগুলোর স্বার্থ হাসিলের বিনিময়ে এসব লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এতে বলা হয়, আমিরাত-সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসাবে বিপুল অর্থ জমা হয়েছিল, যেখানে কুশনার স্বাক্ষরকারী হিসেবে যুক্ত ছিলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের নেতাদের উদ্যোগে কুশনার-সংশ্লিষ্ট দুটি হিসাবে অন্তত ২০০ কোটি ডলার জমার অভিযোগও করা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত লেনদেনের বিষয়ে কুশনারকে পরামর্শ দিয়েছিলেন। কুশনার এক্সে দেওয়া পোস্টে অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, প্রতিবেদনে ব্যাংক স্টেটমেন্ট, অর্থ স্থানান্তরের নথি বা লেনদেনের তারিখের মতো যাচাইযোগ্য প্রমাণ নেই। তাঁর আইনজীবী চ্যাড মিজেলও অভিযোগ অস্বীকার করে বলেন, সম্ভাব্য মামলা নিয়ে সব বিকল্প বিবেচনায় রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।